নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শনিবার ৭,মার্চ :: মজুদ রাখা এক কেরোসিন তেলের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। চৌদ্দ হাজার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের ২৪ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর এলাকায়।স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে কেরোসিন তেল মজুদ থাকা একটি গোডাউনে ভয়াবহ আগুন আগুন লাগে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ঈদিলপুরের কেরোসিন গোডাউনে লাগা আগুনের তীব্রতা এতটাই ছিল যে, মুহূর্তের মধ্যে আগুন ভয়ানক আকার ধারণ করে।

স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। তার পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল পৌঁছাতে বেশ কিছু সময় দেরি করে।

দমকলের প্রথম ইঞ্জিন আসার পর আধঘন্টা ধরে চেষ্টা করেও ইঞ্জিন চালাতে পারেনি। শেষমেষ ইঞ্জিন চালু হলে দেখা যায় দমকলের দুটি নজেলের মধ্যে একটি নজেল কাজ করছে। এরপর আরো একটি ইঞ্জিন আনা হয়,

প্রায় এক ঘন্টা পর কৃষ্ণনগর থেকে ততক্ষণে আগুনে তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। কৃষ্ণনগর থেকে দম কলের একটি ইঞ্জিন আনা হয়। পরে কৃষ্ণনগর থেকে আসা ওই ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার প্রাথমিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 2 =