নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: শনিবার ৭,মার্চ :: “মেখলিগঞ্জের ঐতিহ্যবাহী ধুলিয়া হাটে ধুলিয়া বাবার মন্দিরে চলছে বড় ধুলিয়া পুজো ও মেলা। আজ পুজোর তৃতীয় দিন হলেও ভক্তদের ভিড় একটুও কমেনি।
দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসে ধুলিয়া বাবার পুজো দিচ্ছেন এবং আশীর্বাদ প্রার্থনা করছেন। মন্দির প্রাঙ্গণে চলছে মহানাম কীর্তন, যার সুরে ভক্তিময় হয়ে উঠেছে গোটা ধুলিয়া হাট এলাকা।
আগামী কয়েক দিন ধরে এই ঐতিহ্যবাহী পুজো ও মেলা চলবে, যেখানে প্রতিদিনই বাড়ছে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম।”

