নির্বাচনের ঠিক আগে বিভিন্ন মামলায় জেলে থাকা পাঁচজন বিজেপি কর্মী জেল থেকে ছাড়া পেল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ৯,মার্চ :: নির্বাচনের ঠিক আগে বিভিন্ন মামলায় জেলে থাকা পাঁচজন বিজেপি কর্মী জেল থেকে ছাড়া পেল । দিনহাটা বিধানসভার বিজেপির নেতা ও কর্মী । বিজেপির অভিযোগ তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছিল।দীর্ঘ প্রায় পাঁচ মাস পর উচ্চ আদালতের নির্দেশিত তারা পেয়েছে । জেল থেকে ছাড়া পেয়ে তারা আবারও ময়দানে নেমে বিজেপির হয়ে কাজ করার কথা বলেন পাশাপাশি তিনজনে কংগ্রেস ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে নিশানা করেন।

বিজেপির দিনহাটা চার নাম্বার মন্ডল সভাপতি সুশান্ত দাস, সমিত দাস, শ্যামল দাস, প্রভাত বর্মন ও মিঠুন দাস তারা আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। এদের মধ্যে কাউকে গাঁজা ও কাউকে আবার ফেনসিডিল মামলায় পুলিশ গ্রেফতার করেছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =