এসএসসি পরীক্ষার নকল করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ৯,মার্চ :: এসএসসি এর গ্রূপ বি এর পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও টুকলি করার অভিযোগ। শান্তিপুর পুলিশের হাতে গ্রেফতার ৬ জন পরীক্ষার্থী। সূত্রের খবর, রবিবার ছিল রাজ্যে এসএসসি এর গ্রূপ বি এর চাকরির পরীক্ষা।সেই পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক্স গেজেট নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও শান্তিপুর থানা এলাকায় থাকা একাধিক পরীক্ষা কেন্দ্রে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে কিছু পরীক্ষার্থী।

আর সেই বিষয় পরীক্ষা কেন্দ্রে থাকা পরীক্ষকদের নজরে এলে তারা শান্তিপুর থানায় খবর দেয়।আর এর পরই শান্তিপুর থানা এলাকার পৃথক পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে মোট ৬ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ। সোমবার পরীক্ষার্থীদের রানাঘাট মহকুমা আদালতে পাঠিয়েছে শান্তিপুর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =