JALPAIGURITE T 20 BISWACUPER HULLOR RASTAY

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৯মার্চ :: টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত। আর চ্যাম্পিয়ন হতেই জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে জাতীয় পতাকা হাতে উল্লসিত ক্রীড়া প্রেমীরা।

রবিবার ফাইনাল খেলা উপলক্ষে জলপাইগুড়ি শহরের একাধিক ক্লাব ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বড় পর্দা এবং টিভিতে খেলা দেখার ব্যবস্থা করা হয়। সন্ধ্যার পর থেকে রাত যত বেড়েছে খেলা দেখতে ভিড় ততই বেড়েছে ক্রীড়া প্রেমীদের।

২৫৬ রানের বিরাট টার্গেট দিতেই একপ্রকার ক্রীড়া প্রেমীরা বিশ্বকাপ জয়ের আনন্দ গুনতে থাকেন। ভারত জয়ী হতেই জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্রীড়া প্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়।

পাশাপাশি অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন জাতীয় পতাকা হাতে ব্যান্ড পার্টির তালে আনন্দে মেতে ওঠেন ৮ থেকে ৮০ সকলেই। সেইসাথে বাজি, তুবরি ফাটানো হয়। গভীর রাত পর্যন্ত ক্রীড়া প্রেমীদের রাস্তায় জয়ের আনন্দে উল্লসিত থাকতে দেখা যায়।

জলপাইগুড়ি শহরের পাশাপাশি জেলার ধূপগুড়ি, ময়নাগুড়ি, মালবাজার সহ সর্বত্র ক্রীড়া প্রেমীদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =