পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে শংসাপত্র হাতে পেলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৯মার্চ :: অবশেষে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে শংসাপত্র হাতে পেলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা । সোমবার বিধানসভায় সংশ্লিষ্ট আধিকারিক তাঁর হাতে এই জয়ের সার্টিফিকেট তুলে দেন।

নথির জটিলতায় জয় কিছুটা অনিশ্চিত মনে হলেও শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে সংসদের উচ্চকক্ষে গেরুয়া শিবিরের একমাত্র প্রতিনিধি হিসেবে উত্তীর্ণ হলেন তিনি।

বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র পেশের পরেই নথিতে অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস । শাসকদলের দাবি ছিল, রাহুল সিনহার ফর্মে বেশ কিছু ত্রুটি থাকা সত্ত্বেও কেন তা গ্রহণ করা হলো?

কমিশনের নির্দেশে শেষ মুহূর্তে প্রয়োজনীয় নথি জমা দিতে দৌড়ঝাঁপ করতে হয় তাঁকে। যদিও স্ক্রুটিনি শেষে তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =