আবারও এসআইআর এর কারণে মৃত্যু, নিজের দুই ছেলের নাম ভোটার লিস্টে ডিলিট, নিজের নাম বিচারাধীন, সেই দুশ্চিন্তায় আত্মহত্যা করেন বলে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: মঙ্গলবার ১০,মার্চ :: নতুন ভোটার লিস্টের খসড়া তালিকা বেরোনোর পর মৃতা- রিনা রানী কুন্ডু (৫০) এর নাম বিচারাধিন আসে এবং তার দুই ছেলে শুভজিৎ কুন্ডু ও সৌমেন কুন্ডুর নাম ডিলিট হয়ে যায় ।

এই নিয়ে বেশ কয়েকদিন ধরে চিন্তিত ছিল রিনা রানী কুন্ডু । আজ সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি আত্মহত্যা করেন । তার দুই ছেলে বাড়িতে এসে দেখে ঘরে দরজা দেওয়া । মাকে বহুবার ডাকার পরেও সাড়াশব্দ না মেলায় দরোজা খুলে মাকে ঝুলন্ত অবস্থায় দেখে ।

তখনই এলাকার মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বাদুড়িয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।

দুই ছেলের নাম ওঠেনি এবং নিজের নাম বিচারাধীন এই দুশ্চিন্তাতেই আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 2 =