নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ১০,মার্চ :: বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূল কংগ্রেসের স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে।
কালনা থেকে পরিবর্তন যাত্রার রথ মেমারি ঢোকার আগে বিজরা গ্রামের রাস্তার ধারে একদল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক জয়বাংলা শ্লোগান দেয় হাতে তৃনমূলের ফ্লাগ নিয়ে। বিজরা যুব তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়ে তৃণমূল কর্মীরা শ্লোগান দেয় জয় বাংলা।

