নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১০,মার্চ :: ভয়াবহ অগ্নিকাণ্ড বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় শশাঙ্ক বিলের কাছে।এলাকার একটি পরিত্যাক্ত জায়গায় প্লাই রাখা ছিলো এবং তার সাথে বহু লোহার সামগ্ৰী রাখা ছিলো সেখানেই মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
ঘটনায় চারদিকে দ্রুত ধুঁয়ো ছড়িয়ে পড়ে ওই এলাকায় । এক প্রত্যক্ষদর্শী ওই শশাঙ্ক বিলের নিরাপত্তারক্ষী জানান প্রথমে অল্প ধুয়ো দেখা যায় তারপর খবর দেওয়া হয় লোকজনকে, এরপরেই আস্তে আস্তে আগুন ভয়াবহ রুপ নেয়।
ঘটনাস্থলে আসে বর্ধমান সদর থানার পুলিশ পাশাপাশি দমকলের দুটি ইঞ্জিন। দমকল সূত্রে জানা যায় দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় শশাঙ্ক বিল থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী সূত্রে জানা যায় আতঙ্কে ছিলাম আমরা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো,দমকল অনেক দেরিতে এসেছেও বলে অভিযোগ।

