নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১০,মার্চ :: এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মনেেশ্বর বর্মন নামের এক ব্যক্তি ।
ঘটনা প্রসঙ্গে জানা যায় বাড়ির কাজের জন্য নূরজামাল শেখের টোটো ট্রাকে বালু নিয়ে এসেছিলেন বামনহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের বাদল গির মাশান পাঠ এলাকার মনেশ্বর বর্মন।
রাস্তার উপরেই বালু ফেলতে বলা হয় টোটো চালক নুরজামালকে কিন্তু টোটো চালক রাস্তার উপর বালু না ফেলে প্রায় সাত ফুট নিচু বাড়ির উঠোনে বালু ফেলানোর জন্য টোটোকে উল্টো দিক থেকে নামাতে যায় আর এতেই ঘটে এই দুর্ঘটনা ।
নিয়ন্ত্রণ করতে না পারায় বাড়ির মালিক তথা আহত মনেশ্বর বর্মনের শরীরের উপর বালু বোঝাই টোটোটি পড়ে যায় এতে গুরুতর আহত হন মনেশ্বর বর্মন।
এরপর তড়িঘড়ি তাকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য দিনহাটা নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় টোটো চালক নুরজামাল।

