নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১০,মার্চ :: শিলিগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রা। সেবক রোডের খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা হয়। এই পরিবর্তন রথযাত্রায় উপস্থিত ছিলেন,
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, ডাবুরাম ফুলবাড়ীর বিধায়িকা শিখা চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ও বিজেপির কর্মীবৃন্দ। সেবক রোড ,বিধান রোড, হিল কার্ড রোড হয়ে পরিবর্তন যাত্রাটি খড়ি বাড়িতে একটি সভার মাধ্যমে সমাপন হয়।

