নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: মঙ্গলবার ১০,মার্চ :: শীতলকুচি ভোট রক্ষা কমিটির পক্ষ থেকে আগামী ১২ই মার্চ গণ ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে। সোমবার রাত্রি প্রায় আটটা নাগাদ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমিটির সদস্যরা এই কর্মসূচির কথা ঘোষণা করেন।
তাদের মূল দাবি, ফাইনাল ভোটার তালিকায় যেসব নাম ‘অ্যাড জুডিকেশন’ অবস্থায় রয়েছে, সেগুলো অবিলম্বে ফাইনাল ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
এই দাবিকে সামনে রেখে আগামী ১২ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্স থেকে একটি মিছিল বের হবে, যা শীতলকুচি বিডিও অফিসে গিয়ে শেষ হবে। সেখানে বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে।
এদিন কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, যাদের নাম ‘অ্যাড এডিশন’ অবস্থায় রয়েছে বা যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা যেন ১২ মার্চ সকাল ১১টায় শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্সে উপস্থিত হন।

