নরেন্দ্রপুরে ডাবর কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: বুধবার ১১,মার্চ :: নরেন্দ্রপুরে একটি ডাবর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।

দমকল ও সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার গোডাউনে যেখানে কার্টুন মজুত ছিল, সেখানেই প্রথম আগুন লাগে। একটি ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ঘরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

কারখানার কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গোডাউনের ভেতরে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থাও ব্যবহার করা হয়। পরে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা রয়েছেন। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =