নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: বুধবার ১১,মার্চ :: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা-র ডাক দিয়েছিল,যা শুরু হয়েছিল ১ তারিখ,সেই যাত্রা আরামবাগ সাংগঠনিক জেলার চন্দ্রকোনার শ্রীনগরে জনসভার মাধ্যমে শেষ হল মঙ্গলবার রাতে
।https://youtu.be/SXvWCU2ww50
এই পরিবর্তন যাত্রার কর্মসূচিতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা, প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী,রাজ্যের যুব সভাপতি ডঃ ইন্দ্রনীল খান, শশী অগ্নিহত্রী,সহ চন্দ্রকোনা বিধানসভা এলাকার বিজেপির বিভিন্ন নেতা কর্মীবৃন্দরা।
মঞ্চ থেকে এই দিন বিজেপির নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দুর্নীতিগ্রস্ত নেতাদের কটাক্ষ করেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে পরিবর্তনের ডাক দেন, এবং বলেন
বিজেপিকে ভোট দিলে সরকারি চাকরি ও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিজেপি। বিজেপির পরিবর্তন যাত্রা বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

