ভর দুপুরে, ভাগীরথী নদিতে তলিয়ে গেল কিশোরী শান্তিপুরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ১২,মার্চ :: স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। বেশ কিছুক্ষণের চেষ্টায় কিশোরীর দেহ জল থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন।

আশঙ্কাজনক অবস্থায় নদী থেকে উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, সেখান থেকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও চিকিৎসাচলা কালীন মৃত্যু হয় কিশোরীর।নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া বয়রা ঘাট ভাগীরথী নদীতে বন্ধুদের সাথে স্নান করতে নেমেই এমন বিপত্তি।

সূত্রের খবর, বেশ কয়েকজন কিশোরী একই সাথে নদীতে স্নান করতে নামে, হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় এক কিশোরী। অন্যান্য কিশোরীরা চেঁচামেচি করতেই ছুটে আসে স্থানীয়রা। জলে নেমে খোঁজার চেষ্টা করে।

বেশ খানিকটা সময়ের চেষ্টায় জল থেকে উদ্ধার করে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।

খবর দেয়া হয় পরিবারকে, এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার কারণ জানার চেষ্টা করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 19 =