রাজ্যে এসে পৌঁছেছে প্রায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যা এই রাজ্যে ভোট ঘোষণার আগে খুব কমই দেখা গেছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বৃহস্পতিবার ১২,মার্চ :: রাজ্যে এই মুহূর্তে প্রায় ৬০ লক্ষ ভোটার আন্ডার অ্যাড জুডিকেশন অবস্থায় রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি ভোটার তালিকা পুরোপুরি তৈরি না হলে তারা ভোটে রাজি নয়, এমত অবস্থায় ভোটের দিন ঘোষণা যে কোন মুহূর্তে হতে পারে |

কিন্তু তার আগেই রাজ্যে এসে পৌঁছেছে প্রায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যা এই রাজ্যে ভোট ঘোষণার আগে খুব কমই দেখা গেছে। কেন্দ্রীয় বাহিনীর রাজ্য আসার পর বিভিন্ন এলাকায় এলাকায় শুরু করেছে রুট মার্চ, কিন্তু আজ দেখা গেল অন্যরকম ছবি ।দিনহাটা দুই নং ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন বুথ পরিদর্শন করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেই সাথে রয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিকেরাও, কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা এলাকায় সাধারণ মানুষদের সঙ্গে মত বিনিময় করছেন এবং

এলাকাবাসীদের আশ্বাস দিচ্ছেন আগামী বিধানসভা নির্বাচনে সুষ্ঠ ভোট হবে এবং জনসাধারণ যাতে নির্ভয়ে ভোট দিতে যান সেই দিকটিও তারা নজর দিচ্ছেন। আজ সাহেবগঞ্জ থানার অন্তর্গত বেশ কয়েকটি বুথ পরিদর্শন করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা

বুথ গুলির মধ্যে রয়েছে বালাকুড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ভুলকির অর্জুন বিদ্যাপীঠ চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক বিদ্যালয়।

প্রশাসন সূত্রে খবর নির্বিঘ্নে ভোট করানোই এখন নির্বাচন কমিশনারের কাছে একমাত্র লক্ষ্য তাই কোন দিক থেকেই যেন খামতি না থাকে সেদিকেই নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =