চাষের জমিতে হাল করার সময় ট্রাক্টরের ফলায় লুঙ্গি জড়িয়ে ভয়াবহ কান্ড।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শুক্রবার ১৩,মার্চ :: চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায়।

জানা যায় রঘুনাথপুর এলাকার বাসিন্দা শীতল মান্না বয়স আনুমানিক ৬৫ বছর তিনি নিজের জমিতে চাষের জন্য ট্রাক্টরে করে হাল করার সময় হঠাৎ করে কোনভাবে ট্রাক্টরের ফলায় লুঙ্গি জড়িয়ে যায়, মুহূর্তের মধ্যেই ট্রাক্টরের একাধিক ফলা তার দুটো পায়ে ঢুকে যায়,

মাঠের মধ্যে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় শীতল মান্না কে কোনো ভাবে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে অন্যত্র কলকাতার উদ্দেশ্যে রেফার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =