বিষ খেয়ে আত্মহত্যা করলেন চন্দ্রকোনার এক আলু চাষী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: শুক্রবার ১৩,মার্চ :: বিষ খেয়ে আত্মহত্যা করলেন চন্দ্রকোনার এক আলু চাষী। জানা গেছে ৫-৬ বিঘা আলু চাষ করেছিলেন চন্দ্রকোনার মানিককুন্ডু এলাকার বাসিন্দা রাখাল আড়ি।এমনকি বাড়ির গয়না বন্দক দিয়ে চাষ করেছিলেন।কিন্তু এই মুহুর্তে চাষের খরচটুকুও না তুলতে পেরে এই সিদ্ধান্ত নিলেন বলে জানা গেছে। মৃতের এক আত্মীয় জানান গয়না বন্দক দেওয়ায় বাড়িতে অশান্তি হয়। তার জেরেই গত শুক্রবার তিনি বিষ খেয়েছিলেন।ঘাটাল হাসপাতালে চিকিৎসা চলছিল। এদিন মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =