জয়নগর থানা এলাকায় ছেলেধরা সন্দেহে এক মহিলাকে আটক করা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শুক্রবার ১৩,মার্চ :: জয়নগর থানা এলাকায় ছেলেধরা সন্দেহে এক মহিলাকে আটক করা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের মাস্টিকারি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে দীর্ঘ সময় ধরে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা।এরপর তিনি এলাকার একটি বাড়ির মধ্যে ঢুকে পড়েন বলে অভিযোগ। সেই সময় বাড়ির ভিতরে একটি ছোট বাচ্চা ছিল। অভিযোগ, ওই মহিলাকে বাচ্চাটির সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। বিষয়টি বাড়ির সদস্যদের নজরে আসতেই তাদের সন্দেহ আরও বাড়ে।

এরপরই গ্রামবাসীরা ওই মহিলাকে ধরে ফেলেন এবং তাকে আটক করে রাখেন। পরে বিষয়টি জয়নগর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর ওই মহিলাকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এলাকাবাসীর দাবি, ওই মহিলার কথাবার্তায় অসঙ্গতি ছিল। তার কাছে একটি হাতব্যাগও ছিল। সেই ব্যাগ তল্লাশি করে নাকি কিছু খেলনা এবং বিস্কুট পাওয়া যায় বলে অভিযোগ স্থানীয়দের।

এরপরই সন্দেহ আরও ঘনীভূত হয়। অনেকের আশঙ্কা, বাচ্চাদের খেলনা বা খাবারের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা করা হতে পারে।

তবে এই ঘটনার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, গ্রামবাসীদের একাংশ ওই মহিলাকে একটি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন এবং মারধরও করা হয়। যদিও সেই অভিযোগের সত্যতা এখনও স্পষ্ট নয়।

পরে জয়নগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহিলাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 5 =