নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১৩,মার্চ :: সকাল থেকেই ভোগান্তির ছবি দেখা গেল মুচিপাড়া এলাকায় এইচএফসিআই-তে। এইচপি গ্যাস নেওয়ার জন্য ভোর থেকেই গ্রাহকদের দীর্ঘ লাইন পড়ে। কেউ সকাল সাতটা, কেউ আবার আটটা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্যাস সিলিন্ডার পাওয়ার আশায়।
অভিযোগ, বুকিং সংক্রান্ত সমস্যার কারণে গ্রাহকদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
এদিকে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে দেশে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। তবে বাস্তবে এমন ভোগান্তি কেন—তা নিয়েই প্রশ্ন উঠছে।
এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। গ্যাস নিতে আসা এক গ্রাহকের কথায়, “যুদ্ধ করে গ্যাস নিতে হচ্ছে, বিরাট লাইন, চরম ভোগান্তি।

