সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৩,মার্চ :: SIR সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির কাউন্সিলরা।
বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গঠন করে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে । প্রতিনিধিদলের অভিযোগ, SIR সংক্রান্ত বেশ কিছু অনিয়ম এবং সাধারণ মানুষের অসুবিধার কথা তাদের কাছে বারবার উঠে আসছে।সেই বিষয়গুলি দ্রুত সমাধানের দাবি জানাতেই তারা মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়। বিধায়ক জানান, সাধারণ মানুষের স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

