নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ১৪,মার্চ :: নরেন্দ্র মোদি-র ব্রিগেড সভায় যোগ দিতে নদিয়ার কৃষ্ণনগর থেকে ট্রেনে করে রওনা দিলেন বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত, সারা রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছিল পরিবর্তন যাত্রা। সেই কর্মসূচিরই আজ শেষ দিন।
এই পরিবর্তন যাত্রা শেষ হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায়। শনিবার সকালে কৃষ্ণনগর রেল স্টেশন থেকে দলে দলে বিজেপি কর্মী সমর্থকেরা ট্রেনে চেপে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। হাতে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেশন চত্বর।
বিজেপি নেতৃত্বের দাবি, ব্রিগেডের এই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ কর্মী সমর্থকের সমাগম হবে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

