গোদের উপর বিষফোড়া সাপের কামড়ে হাসপাতালে যাওয়ার পথেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত,মরণ বাঁধনে লড়াই

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ১৪,মার্চ :: বারুইপুর থানার অন্তর্গত রামনগরের সরদার পাড়া এলাকার বাসিন্দা বিকাশ মন্ডল। পেশায় একজন কৃষক। রাতে মাঠ থেকে বাড়িতে ফিরছিলেন।

সেই সময় তার পায়ে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়। তড়িঘড়ি গামছা দিয়ে ক্ষতস্থানের উপর কষে বাঁধন দিয়ে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানায়।

পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই ব্যক্তিকে বাইকে বসিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে রওনা দেয়। ভাগ্যের পরিহাস ৮/১০ কিমি পথ যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে বাইক।বাইকে থেকে ছিটকে রাস্তার উপর পড়ে বিকাশ। তার মাথায় ও পায়ে আঘাত লাগে।

স্থানীয় লোকজন দৌড়ে এসে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা যুদ্ধকালিন তৎপরতায় চিকিৎসা শুরু করেন। তড়িঘড়ি সাপে কামড় দেওয়া প্রতিষেধক এভিএস ২০ ভায়াল দেওয়া হয়।

পরবর্তী সময় অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে সিসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছেন বিকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 1 =