সম্পত্তি হাতানোর জন্য নকল দলিল বানিয়ে যুবতীকে অপহরণ,- অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: রবিবার ১৫,মার্চ :: হাসনাবাদ থানার অন্তর্গত বেশ কিছু জমি মাফিয়ারা মায়া বিশ্বাস নামে এক যুবতীর নামে একটি ভুয়া দলিল বানায়।

মায়া বিশ্বাস তার মায়ের সম্পত্তির ভাগ পেয়েছে এই বলে একটি ভুয়া নথি বানায় তৎকালীন সিপিআইএমের বেশ কিছু দাপুটে নেতারা।

সেই সম্পত্তি মায়া বিশ্বাসের কাছ থেকে ওই দাপুটে সিপিআইএম নেতা তথা এলাকার জমি মাফিয়ারা কিনেছে বলে আরো একটি নথি বানায়। এই নিয়ে মায়া বিশ্বাস সহ তার বেশ কয়েকজন দাদারা হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন।

মায়া বিশ্বাস যে মায়ের সম্পত্তির ভাগ পেয়েছে যে দলিলটা ব্যবহার করা হয়েছে সেই দলিলটা সম্পূর্ণ ভুয়া ও মায়া বিশ্বাস যে সম্পত্তিটা ওই সমস্ত জমি মাফিয়া দের বিক্রি করেছে সেই নথিটাও সম্পূর্ণ ভুয়া বলে দাবি করা হয় মায়া বিশ্বাস ও তার ভাইদের পক্ষ থেকে।

এই নিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই মায়া বিশ্বাস নিখোঁজ হয়ে যায় ২০১৪ সালে। সেই থেকে আজও পর্যন্ত নিখোঁজ ওই যুবতী।

এই ঘটনার বিবরণ জানিয়ে নিখোঁজ হয়ে যাওয়া যুবতী মায়া বিশ্বাসের দাদা সুকুমার বিশ্বাস, রবীন্দ্রনাথ বিশ্বাস সহ বেশ কয়েকজন বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন।

কিন্তু আজও পর্যন্ত কোন ব্যবস্থা নেয় নি প্রশাসন এমনটাই দাবি সুকুমার বিশ্বাসের ও তার ভাইদের।

এই সুকুমার বিশ্বাস ও রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি তৎকালীন দাপুটে সিপিআইএম নেতা বর্তমানে তৃণমূল নেতা সুদীপ মুখার্জি ওরফে পিন্টু সহ বেশ কয়েকজন জমি মাফিয়ারা পরিকল্পনা করে ভুয়া নথি বানিয়ে এই সম্পত্তি হাতিয়েছে।

এই সম্পত্তি যাতে ফিরে না পায় তার জন্য ওই যুবতীকে অপহরণ করে রেখেছে। সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সুকুমার বিশ্বাস ও রবীন্দ্রনাথ বিশ্বাস। তাদের দাবি তাদের জমি ফিরিয়ে দিতে হবে ও তার বোনকে ফিরিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =