শালবনীতে বিজেপিকে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেসের বাইক র‍্যালি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শালবনি :: রবিবার ১৫,মার্চ :: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ৩ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগেপ বিজেপিকে ধিক্কার জানিয়ে প্রতিবাদী বাইক র‍্যালির আয়োজন করা হয়।

শালবনী অঞ্চলের মন্ডল কুপি থেকে ওই মিছিল শুরু হয় এবং অঞ্চলের প্রতিটি গ্রাম বাইক মিছিল পরিক্রমা করে।ওই র‍্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমুল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ঘোষ, অঞ্চলের উপপ্রধান সৌমেন ঘোষ ও অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ বলেন ব্রিগেড সমাবেশের নামে যেভাবে শনিবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে তা অতি নিন্দনীয়।

ব্রিগেডের সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মিথ্যা ভাষণ দিয়েছে তাকে ধিক্কার জানিয়ে ও বিজেপি নেতাদের মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে রবিবার শালবনী অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বাইক র‍্যালি আয়োজন করা হয়েছিল ।

ওই বাইক র‍্যালি থেকে তিনি সর্বস্তরের মানুষকে শান্তি, সম্প্রীতি ও এলাকার উন্নয়ন এর ধারা বজায় রাখার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =