নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: রবিবার ১৫,মার্চ :: রবিবার সন্ধ্যায় সিকিমের বিভিন্ন অঞ্চলে হঠাৎ শক্তিশালী ঝড়ের আছড়ে পরে। জেলার উচ্চভূমি এবং নিম্নভূমি এলাকায় প্রবল হওয়া, ভারী বৃষ্টি এবং তুষারপাত পাশাপাশি বজ্রপাত দেখা দিয়েছে।
আবহাওয়ার এই অভ্যন্তরীণ পরিবর্তন এলাকাবাসীর দৈনন্দিন জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়েছে, রাস্তা দিয়ে জান চলাচলে বিঘ্ন ঘটে । সড়ক ও পাহাড়ি এলাকায় স্থানীয়রা ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন।
হঠাৎ বৃষ্টিপাত এবং তুষারপাতের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বাসিন্দাদের ঘরবাড়ি, স্কুল, দোকানপাট এবং অন্যান্য দৈনন্দিন কার্যক্রমে বিরূপ প্রভাব পড়েছে। প্রশাসন ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে।
স্থানীয়দের জানানো হয়েছে, ঝড়ের কারণে উড়ন্ত বস্তু, ভাঙা গাছ বা জলের তীব্র প্রবাহ থেকে সাবধান থাকতে হবে। রাস্তা দিয়ে চলাচলের সময় সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, হঠাৎ ঝড় এবং ভারী বৃষ্টিপাত, তাই পর্যটক, বাসিন্দা ও যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় যাবেন না এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন।
সিকিমের প্রশাসন ও জরুরি পরিষেবা দল ইতিমধ্যেই ঝড়ের প্রভাব মোকাবিলায় প্রস্তুত রয়েছে। বিভিন্ন এলাকার রাস্তা পরিষ্কার, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার এবং আহত বা বিপর্যস্ত মানুষদের সহায়তার জন্য তৎপর রয়েছে প্রশাসন।
এই হঠাৎ আবহাওয়া দেশের উত্তর-পূর্ব অঞ্চলের পর্যটন এবং সাধারণ জীবনযাত্রার ওপর প্রভাব ফেলেছে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও নিরাপদ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

