সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: সোমবার ১৬,মার্চ :: নির্বাচন ঘোষণার আগেই শক্তি প্রদর্শনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল করলেন বিধায়ক লাভলী মৈত্র। তাঁর টিকিট পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
দলেরই একাংশ তাঁর বিরোধিতা করছে বলেও খবর। এই পরিস্থিতিতে নিজেকে প্রমাণে মরিয়া হয়ে মাঠে নামলেন বিধায়ক। লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে শুরু হয় এই বাইক মিছিল।
সেখান থেকে হরিনাভী, রাজপুর, সোনারপুর মোড়, ঘাসিয়াড়া, তেমাথা হয়ে মকরামপুর পর্যন্ত মিছিল যায়।
মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিধায়ক লাভলী মৈত্র জানান, আসন্ন নির্বাচনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। দল যাকে প্রার্থী করবে, তিনিই জিতবেন—এমনটাই মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, দলের সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

