নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ১৬,মার্চ :: বাড়িতে কন্যা সন্তান ও স্ত্রী রেখে অন্য যুবতীর সঙ্গে বিয়ে। পাড়ায় সালিশি সভা চলাকালীন পালিয়ে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নতুন পাড়া এলাকায়।
ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম সুজয় হালদার। তিনি শান্তিপুর থানায় কর্মরত ছিলেন। পরিবার সূত্রে খবর তার বাড়িতে তার স্ত্রী এবং একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু কয়েক মাস আগে সে স্ত্রী সন্তানকে ফেলে রেখে নতুন করে এক যুবতিকে বিয়ে করে। এরপর থেকেই পারিবারিক অশান্তি চলছিল তাদের মধ্যে।
সেই অশান্তির নিষ্পত্তির কারণে অবশেষে রবিবার রাতে পাড়ায় সালিশি সভা বসেছিল। সিভিক ভলেন্টিয়ার সুজয় হালদার দাবি করেন সে নতুন স্ত্রীর সঙ্গে থাকবেন। কিন্তু তার নতুন স্ত্রী অশান্তির কারণে থাকতে রাজি নয়। সূত্রের খবর ঠিক যখন সালিশি সভা চলছে সেই মুহূর্তে সভা ছেড়ে সে অন্যত্র পালিয়ে যায়।পরিবার এবং এলাকাবাসীর তরফে গতকাল রাতেই দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে। আজ সকালে বাড়ির পাশ থেকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যায় পরিবারের লোকজন এবং এলাকার লোকজন।
শান্তিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই সিভিক ভলেন্টিয়ার এর ঝুলন্ত দেহ উদ্ধার করে প্রথমে শান্তিপুর হাসপাতাল পরবর্তীকালে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি কি কারনে এমন ঘটনা তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

