ঈদ উপলক্ষে দুস্থদের পাশে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জঙ্গিপুর :: মঙ্গলবার ১৭,মার্চ :: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম।

রবিবার ইফতারের পর সন্ধ্যায় তাঁর তৃণমূল কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের হাতে ঈদের বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

এই উদ্যোগে এলাকার বহু দরিদ্র পরিবার উপকৃত ও আনন্দিত হয়। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না থাকে।

তিনি বলেন, মমতা ব্যানার্জি সবসময়ই মানুষের পাশে থাকার বার্তা দেন। তাঁর সেই আদর্শকে সামনে রেখেই রমজান মাস জুড়ে বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হচ্ছে।

চেয়ারম্যান আরও জানান, ঈদকে সামনে রেখে এই ধরনের মানবিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। এই কর্মসূচিতে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকসহ বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =