সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৭,মার্চ :: এদিন দুপুরে তৃণমূল কংগ্রেসের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। শিলিগুড়ি বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন গৌতম দেব।
শিলিগুড়ি বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথেই প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন শংকর ঘোষ। তিনি গতবার শিলিগুড়ি বিধানসভা আসনে জয়ী হয়েছিলেন। গৌতম দেব শিলিগুড়ি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথে প্রচারে নেমে পড়েছে তৃণমূল।
এদিন বিকেলে শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড এর বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়ে প্রচারে নামেন সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ ও কর্মীরা।

