শিরোপাড়ার কলাবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডোমকল :: বুধবার ১৮,মার্চ :: মুর্শিদাবাদ জেলার ডোমকল ও ইসলামপুর থানার সীমান্তবর্তী শিরোপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা কলাবাগানের ভিতরে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ডোমকল ও ইসলামপুর—দুই থানার পুলিশ। পুলিশ এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে, ফলে এটি খুনের ঘটনা হতে পারে বলেই অনুমান করছে তদন্তকারীরা।

তবে ঠিক কী কারণে বা কারা এই ব্যক্তিকে খুন করে কলাবাগানের মধ্যে ফেলে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twelve =