নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১৮,মার্চ :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকে হাসনাবাদ পঞ্চায়েতের শিমুলিয়া কালীবাড়ি ইছামতি মহিলা সংঘ বিভিন্ন নথিপত্র কম্পিউটার আসবাবপত্র জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে ।
হঠাৎই গতকাল গভীর রাত্রে আচমকা ঝড়ে দিশেহারা কর্মস্থলের ছাদ উড়ে গেলো । এখানে প্রায় সাড়ে চারশ মহিলা সদস্য রয়েছে তাদের একদিকে জীবন জীবিকা অন্যদিকে গুরুত্বপূর্ণ নদীপত্র এই হলে থাকতো সেগুলো সবই ঝড়ে ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ।
একদিকে তাদের দীর্ঘদিনের নথিপত্র ক্ষতি হওয়ায় রীতিমতো তারা আতঙ্কিত। হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দ সরকার বলেন যে আচমকা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমবায়ের একাধিক গুরুত্বপূর্ণ নতি কম্পিউটার পাখা দীর্ঘ কয়েক বছরের গুরুত্বপূর্ণ নথি এই জায়গায় থাকত ।
একদিকে ছাদ উড়ে যায় অন্যদিকে অনেক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে , আমরা দ্রুত যাতে আবার আগের জায়গায় ফিরে আসতে পারি পুনরায় তার জন্য সব রকম আর্থিকভাবে সাহায্য অন্যদিকে সমবায় সংস্কার করা হবে

