খবরের শিরোনামে আসা পশ্চিম বাকালির ছড়া বুথ পরিদর্শন বিশেষ নির্বাচন পর্যবেক্ষকের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ১৮,মার্চ :: প্রসঙ্গত SIR আরম্ভ হতেই ইনুমারেশন ফর্ম নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাকালির ছড়া বুথ।

অভিযোগ উঠেছিল ওই বুথে নাকি ১০০% ভোটার ইনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে এই এলাকার নাম জেলা থেকে রাজ্য সব জায়গাতেই আলোড়ন সৃষ্টি করে এই বুথ। গত ১৫ই মার্চ রাজ্যে নির্বাচনের দামামা বাজিয়েছেন নির্বাচন কমিশন

এরপর থেকেই নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে, জেলায় জেলায় পৌঁছে গেছে কমিশনের বিশেষ পর্যবেক্ষকরা।

আজ দিনহাটা মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক, সাহেবগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কে নিয়ে বামনহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আন্তর্জাতিক সীমানা ঘুরে দেখেন

পর্যবেক্ষক সেই সাথে পরিদর্শন করেন সেই পশ্চিম বাকালীর ছড়া ভোট গ্রহণ কেন্দ্র। সবকিছু দেখে অবশেষে সেখান থেকে রওনা দেন পর্যবেক্ষকের বিশেষ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =