নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সপ্তগ্রাম :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: সপ্তগ্রামে প্রাথী বদল হলো । এখানে বিদায়ী প্রার্থী ছিলেন তপন দাশগুপ্ত । তপন দাসগুপ্ত এক সময় রাজ্যের মন্ত্রীও ছিলেন । কিন্তু পাশাপাশি দুই বিধান সভা চুঁচুড়া ও সপ্তগ্রাম এর দুই বিধায়কের সদ্ভাব প্রশ্নাতীত ছিলেনা ।
রাজনীতির গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে তৃণমূল হাই কমান্ড খুব চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে । সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী বিদেশ বসু আজ থেকে তাঁর প্রচার শুরু করলেন । অভিনব কায়দায় ক্রিকেট খেলে শুরু করলেন তার প্রচার কর্মী সমর্থকরাও নেবে পড়লেন তার প্রচারে ।

