বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথমবার ভবানীপুরে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: প্রার্থী ঘোষণা ঘিরে রাজ্য রাজনীতিতে যখন জোর চর্চা চলছে, সেই আবহেই আজ তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, ভবানীপুর এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করতে কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান শুভেন্দু।

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সেই ধারাবাহিকতাতেই আজ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর উপস্থিতি ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। আগামী দিনে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =