নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: ফুরফুরা শরীফে রাজনৈতিক মহলে বড় চমক। দীর্ঘদিনের বিতর্কিত নেতা আরাবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগদান করলেন।
যোগদান মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালেন তিনি। আরাবুল ইসলাম দাবি করেন, ভাঙড়ে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছে এবং
সেই আহতদের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জীবনতলা এলাকায় একটি গোপন আস্তানায় লুকিয়ে রেখেছেন। তিনি বলেন, “এই ধরনের অত্যাচার এবং অশান্তির প্রতিবাদেই আমি আইএসএফে যোগদান করেছি।”
আইএসএফে যোগ দিয়ে তিনি আরও জানান, আগামী দিনে ক্যানিং পূর্ব এবং ভাঙড় বিধানসভা এলাকায় শান্তি ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য। দলের নির্দেশ মেনেই তিনি কাজ করবেন বলেও জানান। একই সঙ্গে নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে মানুষের ঐক্যের কথাও তুলে ধরেন তিনি।
অন্যদিকে, আরাবুল ইসলামের এই যোগদানকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের নেতা তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা তীব্র প্রতিক্রিয়া দেন।
তিনি বলেন, “আরাবুল ইসলামের অত্যাচারের কারণেই অনেক কর্মী আইএসএফে গিয়েছিল। আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি, তারা আবার তৃণমূলে ফিরে আসুক।”

