SIR নিয়ে তীব্র বিতর্ক, কমিশনের বিরুদ্ধে চিঠি ইমাম-মুয়াজ্জিন সংগঠনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২,ফেব্রুয়ারি :: SIR প্রক্রিয়া বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। সংগঠনের দাবি, SIR কার্যক্রম ঘিরে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য এবং নোবেলজয়ী অমর্ত্য সেনকে পাঠানো নোটিশ নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

সংগঠনের অভিযোগ, নথি যাচাইয়ের নামে মহিলা, বৃদ্ধ ও অসুস্থ নাগরিকদের শুনানিতে ডেকে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।

তাদের দাবি, এই প্রক্রিয়ার জেরে মানসিক চাপে অসুস্থতা, এমনকি অকাল মৃত্যু ও আত্মহত্যার ঘটনাও ঘটেছে। যদিও এই অভিযোগগুলির স্বাধীন যাচাই এখনও সামনে আসেনি।

ইমাম-মুয়াজ্জিন সংগঠনের তরফে আরও অভিযোগ করা হয়েছে, SIR-এর আড়ালে NRC চালুর চেষ্টা এবং দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের ভোটাধিকার খর্ব করার চক্রান্ত চলছে। পাশাপাশি বিজেপি ও আরএসএসের সঙ্গে যোগসাজশের অভিযোগও তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =