অগ্রগামী ক্লাবে সংবর্ধনায় পর্যটন মন্ত্রী শংকর ঘোষ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্র বাহ :: শিলিগুড়ি :: রবিবার ৫,জুলাই :: শিলিগুড়ির অগ্রগামী ক্লাবে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ড. শংকর ঘোষ-কে সংবর্ধনা জানানো হয়। ক্লাবের পক্ষ তাঁকে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পদাধিকারী, সদস্য-সদস্যা, বিশিষ্ট সমাজসেবী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বহু স্থানীয় বাসিন্দা।

পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবের আবহে ভরপুর। উপস্থিত সকলেই করতালির মাধ্যমে মন্ত্রীকে অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের শুভকামনা করেন। এই সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =