নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া : : শনিবার ১২,সেপ্টেম্বর :: প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পরীক্ষা চলছে।
হাওড়ার একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সিট পড়েছিল সাঁকরাইল গার্লস স্কুলে। নিয়ম অনুযায়ী পরীক্ষা হলে ঢোকার আগে পুরুষ এবং মহিলা শিক্ষকদের আলাদা করে তল্লাশি চালানো হয়।
সেখানেই শিক্ষিকাদের একাংশের দাবি, তল্লাশির সময় তাঁদের অন্তর্বাস খুলতে বাধ্য করা হয় এবং গোপনাঙ্গেও হাত দেওয়া হয়।
ঘটনার পরেই সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক শিক্ষিকা। চেকিংয়ের সময়ে ভিডিয়োগ্রাফি করা হচ্ছিল বলেও অভিযোগ। শনিবার ছিল শেষ পরীক্ষা। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষিকারা

