অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে গোবরডাঙ্গাবাসীর। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা গোবরডাঙ্গা হসপিটাল কে চালু করার ব্যবস্থা শুরু করেছে রাজ্যের নতুন সরকার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোবরডাঙ্গা :: রবিবার ২৮,জুন :: গোবরডাঙ্গা হসপিটাল। এটি বহু পুরানো একটি হসপিটাল। এই হসপিটাল কে কেন্দ্র করে গোবরডাঙ্গা সহ পার্শ্ববর্তী মেদিয়া, সুটিয়া, পাঁচপোতা, বেরগুম, মসলন্দপুর এলাকার কয়েক হাজার বাসিন্দারা স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভর করেছিলেন।

কিন্তু বছরের পর বছর ধরে কোন এক অজ্ঞাত কারণে এই হসপিটালটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। যার ফলে স্বাস্থ্য পরিষেবার জন্য চরম সমস্যার মধ্যে পড়তে হয় এইসব এলাকার কয়েক হাজার মানুষকে।বিকল্প কিছু না থাকায় স্বাস্থ্য পরিষেবার জন্য এলাকার মানুষকে ছুটতে হয় দূরবর্তী চাঁদপাড়া, বাউগাছি, অথবা হাবরা হসপিটালে।

এই হসপিটাল বন্ধ থাকায় সাধারণ মানুষের ক্ষোভ রীতিমতো বাড়ছিল। বিগত তৃণমূল সরকারের আমলে বহু উদ্যোগ নেওয়া সত্বেও তারা চালু করতে পারেনি এই হসপিটালটি।

অবশেষে রাজ্যে পালাবদলের পর এই হসপিটালটি পুনরায় চালু করার জন্য গোবরডাঙ্গা মানুষের কথামতো গোবরডাঙ্গা পৌর অঞ্চলের মন্ডল সভাপতি আশীষ বন্দ্যোপাধ্যায় গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরকে অনুরোধ করেন।

আশীষ বন্দ্যোপাধ্যায়ের সেই অনুরোধ কে মান্যতা দিয়েই শনিবার দুপুরে এই বন্ধ হওয়া হসপিটাল পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। সঙ্গে ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং গোবরডাঙ্গার পৌর মন্ডলের সভাপতি আশীষ বন্দ্যোপাধ্যায়। এই প্রতিনিধি দলটি পুরো ঘুরে দেখেন হসপিটাল চত্বর।

সবকিছু থাকা সত্ত্বেও কেন এই হসপিটালটি চালু হয়নি বিগত সরকারের আমলে সেই নিয়ে প্রশ্ন তোলেন তারা। এবং এই প্রতিনিধি দল আশ্বাস দেন খুব তাড়াতাড়ি এই হসপিটালটির পূর্ণাঙ্গ রূপ ফিরিয়ে দেবেন। এবং এই হসপিটাল থেকেই মানুষ স্বাস্থ্যপরিসেবা পাবে।

বছরের পর বছর ধরে এই হসপিটাল বন্ধ থাকায় গোবরডাঙ্গা বাসির মানুষের ক্ষোভ রীতিমতো বাড়ছিল। ভোট আসলেই শুরু হয়ে যেত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হসপিটাল খোলার মিথ্যা প্রতিশ্রুতি। ভোট ফুরালেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই থেকে যেত।

তবে বন্ধ হয়ে যাওয়া এই হসপিটালটি খোলার দাবিতে রাজ্যের নতুন সরকার কি অগ্রণী ভূমিকা পালন করেন সেই দিকে তাকিয়ে রয়েছেন গোবরডাঙ্গা সহ সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + thirteen =