অবশেষে স্বস্তির বৃষ্টি, আসানসোল শিল্পাঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে নামলো ভারী বর্ষণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২৯,মে :: আসানসোল শিল্পাঞ্চলে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাধারণ মানুষ। বেশ কয়েকদিনের অসহ্য গরম ও ঘামঝরা আবহাওয়ার পর শুক্রবার দুপুর থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ।এরপরই ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। তীব্র দাবদাহে নাজেহাল হয়ে পড়েছিলেন শিল্পাঞ্চলবাসী। রাস্তাঘাট থেকে বাজার, কর্মক্ষেত্র— সর্বত্রই গরমের প্রভাব ছিল চোখে পড়ার মতো।

তবে আচমকা আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে মানুষের মধ্যে। আবহাওয়ার এই পরিবর্তনে খুশি শিল্পাঞ্চলের মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =