অবৈধভাবে গরু পাচারকারীদের ধরে ফেললেন এলাকার বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ৩,আগস্ট ::হাওড়া জাগাছা থানার অন্তর্গত রামরাজতলা, চরক ডাঙ্গার কাছে একটি ম্যাটাডোর মধ্যে বোঝাই করা ছটি গরু দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

এরপরে তারা জিজ্ঞাসাবাদ করতেই গাড়িতে থাকা দুজন ব্যক্তি তারা পালিয়ে যায় তবে চালককে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এরপরে গাড়িও চালক কে এলাকায় নিয়ে আসে। সেখান থেকে জগাছা থানার পুলিশকে খবর দেওয়া হলে,পুলিশ গরুর গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

৬টা গরু উদ্ধার করে। গাড়িতে তিন জন ছিল দুজন পালিয়ে যায় গাড়ির চালককে আটক করে। জানা গেছে গাড়িটি হুগলী ডানকুনি থেকে কলকাতা মেটিয়াব্রুজ এ যাচ্ছিলো। তবে এই গরু পাচার করা সঙ্গে কারা যুক্ত আছে পুরো বিষয়টি জিজ্ঞাসাবাদ চলছে গাড়ির ড্রাইভারকে তবে দুজন পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nine =