অভয়ার মাকে পাশে রেখে মোদিজী বললেন মায়ের কোল খালি করেছে এই জঙ্গলরাজ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানিহাটি :: শুক্রবার ২৪,এপ্রিল :: নাম না করে আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত এই ‘বিজয় সংকল্প সভায়’ উপস্থিত ছিলেন ‘অভয়ার মা’-ও ।

প্রধানমন্ত্রী বলেন “একজন মা অনেক কষ্ট করে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মায়ের কোল খালি করে দিয়েছে। মায়ের থেকে মেয়েকে কেড়ে নেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই এই ধরণের মর্মান্তিক ঘটনার নেপথ্যে প্রধান কারণ।

পানিহাটির এই সভা থেকে তিনি মানুষকে বার্তা দেন যে, এই ‘অরাজকতা’ এবং ‘জঙ্গলরাজ’ থেকে মুক্তি পেতেই পদ্ম শিবিরে ভোট দেওয়া প্রয়োজন। বিজেপি ক্ষমতায় এলে অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে এবং রাজ্যের মায়েরা নির্ভয়ে থাকতে পারবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন ।
এদিন ভাষণে মোদি রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের একাংশের মন্তব্যকেও কটাক্ষ করেন। তিনি বলেন, “এখানে বলা হয় যে, ধর্ষণ থেকে বাঁচতে হলে বা সুরক্ষিত থাকতে চাইলে সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবেন না! এটাই কি আজকের পশ্চিমবঙ্গের চিত্র?” নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে তিনি দাবি করেন।
তিনি বলেন বিজেপিকে ভোট দিন আমরা মহা জঙ্গলরাজ  কে হাটিয়ে আপনাদের সুশাসন দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =