অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরজায় পৌঁছাল ই ডি অফিসারেরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৩,জুন :: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরজায় পৌঁছাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বুধবার বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই আধিকারিক সরাসরি সমন হাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান।

এদিন প্রথমে তাঁরা ‘শান্তিনিকেতনে’ গিয়েছিলেন। সেখানে সাংসদকে না পাওয়ায় পরে তাঁরা কালীঘাট রোডের বাড়িতে যান। তাৎপর্যপূর্ণভাবে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। তিনি মমতার ডাকা বৈঠকে যোগ দিতে বেরিয়েছিলেন।

দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করার পর, অবশেষে অভিষেকের অফিসের এক আধিকারিক ইডির সমন গ্রহণ করেন।

সমনের মাধ্যমে আগামী ১৫ জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমনের মাধ্যমে আগামী ১৫ জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =