নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: শুক্রবার ২৪,এপ্রিল :: অভিষেক ব্যানার্জিকে দেশ ছেড়ে পালাতে হবে। বৃহস্পতিবার সকালে ভাটপাড়ার কাঁকিনাড়ায় পুত্র পবন কুমার সিংয়ের সমর্থনে প্রচারে বেরিয়ে এমনটাই বললেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
তিনি বলেন, ২৫৬ থেকে মামলা দাঁড়িয়েছে ১১৯ টা মামলায়। তাঁর অভিযোগ, অভিষেক ব্যানার্জি বহু মানুষের সম্পত্তি লুঠ করেছে। সরকারি সম্পত্তি লুঠ করেছে। ও একটা চোর। ওকে দেশ ছেড়ে পালাতে হবে। তাঁর দাবি, ভোট আসলেই বিকাশ বসুর কথা মনে পড়ে।
বিকাশ বাবুর স্ত্রী বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল ওনাকে শুধু ব্যবহার করেছে। মমতা ও অভিষেককে মঞ্জু বসু সঠিক জবাব দিয়ে দিয়েছেন, স্বামীর মৃত্যুর উনি সিবিআই তদন্তের দাবি করেছেন।
অভিষেক বলেছেন আগামী ৪ মে বিজেপি চোখে সরষের ফুল দেখবে। এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, কার চোখে সরষের ফুল সেটা চার তারিখেই বোঝা যাবে।

