অরুনাভ সেনের অনুপস্থিতিতেই শুভেন্দু অধিকারী দাঁড়ালে ও পঞ্চাশ হাজার ভোটে হারাবেন বলে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস কর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগনান :: মঙ্গলবার ৩,মার্চ :: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাগনান থেকে দাঁড়ালেও পঞ্চাশ হাজার ভোটে হারবেন বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের বাগনান কেন্দ্রের সভাপতি নয়ন হালদার।

উল্লেখ্য কুড়ি- বাইশ দিন আগে বাগনানের লাইব্রেরি মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম না করে বাগনানের বিধায়ক অরুনাভ সেন প্রার্থী হলে হারানোর দায়িত্ব তার বলে মন্তব্য করেছিলেন।

এরপর রবিবার একই জায়গায় সভা করে অরুনাভ সেনের অনুপস্থিতিতেই শুভেন্দু অধিকারী দাঁড়ালে ও পঞ্চাশ হাজার ভোটে হারাবেন বলে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস কর্মীরা।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অরুনাভ সেনের ঘরনি তথা বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মৌসুমী সেন, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল,তৃণমূল নেতা মানস বসু , আশিক রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =