নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলডাঙ্গা :: শনিবার ১৫,আগস্ট :: অসুস্থ ইকবালের পাশে বেলডাঙ্গা ১ ব্লক যুব কংগ্রেস। বিরল রোগে অসুস্থ ইকবালের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলডাঙ্গা ১ ব্লক যুব কংগ্রেস।
অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ফের একবার নিজেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিলেন যুব কংগ্রেসের কর্মীরা। বেলডাঙ্গার বাসিন্দা ইকবাল দীর্ঘদিন ধরে বিরল রোগে অসুস্থ। সেই খবরটি পৌঁছায় বেলডাঙ্গা ১ ব্লক যুব কংগ্রেসের নেতৃত্বের কানে।
মুহূর্তের মধ্যে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন যুব কংগ্রেসের কর্মীরা। আজ তাঁরা দলীয় গণ্ডির ঊর্ধ্বে উঠে মানবিকতার খাতিরে একত্রিত হন এবং সোজা চলে যান অসুস্থ ইকবালের বাড়িতে।
পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়ার পাশাপাশি যুব কংগ্রেসের পক্ষ থেকে ইকবালের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং আগামী দিনেও এই পরিবারটির পাশে থাকার জোরালো আশ্বাস দেওয়া হয়।
যুব কংগ্রেসের এই সংবেদনশীল ভূমিকায় আপ্লুত স্থানীয় এলাকাবাসীও। তাঁদের মতে, রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের দুঃসময়ে এমন পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা।

