আইপ্যাক মামলায় হাইকোর্টে তৃণমূলের ধাক্কা, ইডি-র দাবিই বৈধতা পেল — মুখ্যমন্ত্রীর ‘নাটক’ এক্সপোজড, কটাক্ষ অগ্নিমিত্রা পালের

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: আইপ্যাক সংক্রান্ত মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। আদালতে স্পষ্ট হয়ে গেল, এই মামলায় ইডি কোনও নথি বা সামগ্রী বাজেয়াপ্ত করেনি। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি কার্যত বৈধতা পেল।

এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক ও বিজেপির রাজ্য সহ-সভাপতি অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, হবেই তো। অসত্য কথার উপর ভিত্তি করে যদি কোনও মামলা করা হয়, তাহলে সেটা একসময় এক্সপোজড হবেই।সেই সময়ও ইডি স্পষ্ট করে বলেছিল—কোনও নথি, কোনও কাগজ, কোনও কিছুই কনফিসকেট করা হয়নি। অগ্নিমিত্রা পালের অভিযোগ, মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক নাটক হিসেবে ব্যবহার করেছেন। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী নাটক করতে ভালোবাসেন।

উনি একজন শিল্পী মানুষ। সেই জন্যই গিয়ে নাটক করেছিলেন—‘এটা আমার পার্টি অফিস, এখান থেকে সব নথি নিয়ে গেছে, এটা একটা চক্রান্ত’। আজ সেই নাটকটাই এক্সপোজড হয়ে গেল।” এরপর আদালতে সরকারের অবস্থান নিয়েও কটাক্ষ করেন বিজেপি নেত্রী।

তিনি বলেন, “আমাদের ট্যাক্সপেয়ারদের টাকায় বড় বড় আইনজীবী ভাড়া করে আদালতে যান, আর সেখানে গিয়ে কখনও এই গালে, কখনও ওই গালে থাপ্পড় খান।” অগ্নিমিত্রা পালের দাবি, বাংলার মানুষ এখন সব বুঝে গেছেন।

তাঁর কথায়, “আর মাত্র তিনটে মাস। আপনি এক্সপোজড বাংলার মানুষ বুঝে গেছে কেন আপনি এই নাটকগুলো করছেন। ২০২৬ সালে বাংলার মানুষ তার সিদ্ধান্ত দেখাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =