নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ১২,মার্চ :: আগুন লেগে মৃত্যু হল এক মহিলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে । কে বা কারা এই আগুন লাগিয়ে দিয়েছে তা নিয়ে রহস্য দানা বেধেছে ।
ঘটনায় মহিলার স্বামী ও আহত হয়েছে তিনি কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৪ নম্বর ওয়ার্ড বকশি বাড়ি এলাকায়। মৃত মহিলার নাম ছন্দা রায় । কুচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগের নার্স ।
হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর নাম রঞ্জিত রায় গাড়িচালক । স্থানীয়দের প্রাথমিক অনুমান মহিলার স্বামী তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা ভাড়া বাড়িতে থাকতে । স্বামী স্ত্রী দুদিন ধরে বিবাদ চলছে সন্ধ্যায় হঠাৎই মহিলার গায়ে আগুন লাগে, ঘটনাস্থলে মৃত্যু হয়ে মহিলার । জানা যায় তার স্বামী রঞ্জিত রায় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল সেই সময় স্থানীয়রা তাকে আটক করে হাসপাতালে পাঠায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে দমকল ও কোতোয়ালি থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান তার স্বামী এই ঘটনা ঘটিয়েছে ।

