আগ্নেয়াস্ত্র-সহ আমজাদ গ্রেফতার গোয়ালপোখরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালপোখর :: শনিবার ৫,সেপ্টেম্বর :: গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার কুখ্যাত দুষ্কৃতী তথা প্রধান রাহি খুনের মামলায় অভিযুক্ত মোস্তফার সহযোগী আমজাদ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর এলাকায় অভিযান চালিয়ে একটি স্করপিও গাড়ি থেকে একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত আমজাদ এর আগেও একাধিক অপরাধমূলক মামলায় জড়িত ছিল।

রাজ্যের বিভিন্ন জেলাতেও সে জেল খেটেছে বলে জানা গিয়েছে। এদিন ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়ালপোখর থানার পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =